দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। ছেলের পাশে থেকে দেখভাল করছেন কুমার বিশ্বজিৎ।
সম্প্রতি সেখানে কনসার্টে গিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
কানাডায় পা রেখেই তিনি কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কে দেখতে হাসপাতালে ছুটে যান। এমনটা জানিয়েছেন গায়িকার সফরসঙ্গী আরেক সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী সাবিনা আপাকে সঙ্গে নিয়ে আর এক প্রিয় কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে আমাদের প্রিয় নিবিড়কে দেখতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, নিবিড় আগের থেকে এখন অনেক ভালো আছে। আমাকে আর সাবিনা আপাকে দেখে সে আপন মনেই হাসতে শুরু করল। আবার তাকে দেখে যেই সময় আমরা চলে যাচ্ছিলাম সে কী যেন একটা বলতে চাইছিল।’ এরপর তিনি আরও লেখেন, ‘দেখলাম নিবিড় ইমোশনাল হয়ে একটু কান্নাও করল! আমার অনেক কষ্ট হচ্ছিল। মনের কোণে অনেক স্মৃতি এলো। নিবিড়ের জন্মের পর যেই দিন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন দাদা-ভাবি সেদিনই আমি স্ত্রীসহ তাকে দেখতে যাই। এই সেই আমাদের প্রিয় নিবিড়, আহা।
প্রিয় বিশ্ব দা ও ভাবির ধৈর্য দেখে আমি খুব বিস্মিত ও হতবাক হলাম। সঙ্গে সঙ্গে উনাদের জন্যও অনেক দোয়া করলাম।’ প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে এতটা সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল এক বছর কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়।
কে