• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কান উৎসবের পর্দা উঠছে আজ  

বিনোদন ডেস্ক
  ১৩ মে ২০২৫, ১০:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের মানুষ যে আয়োজনের জন্য তীর্থের কাক হয়ে অপেক্ষা করেন, সেই কান উৎসব শুরু হচ্ছে আজ। ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের কান শহরে পর্দা উঠছে উৎসবটির ৭৮তম আসরের। এবারের আসরের আদ্যোপান্ত জানাচ্ছেন কামরুল ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১১টা ১৫ মিনিট) শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন।

এতে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে কিংবদন্তি আমেরিকান অভিনেতা ও নির্মাতা রবার্ট ডি নিরোকে। যিনি ১৪ বছর আগে ২০১১ সালে কানের জুরিপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন। আবার একটি মাস্টারক্লাসও নেবেন তিনি।

এবার কানের উদ্বোধনী ও সমাপনী আসর সঞ্চালনায় রয়েছেন ফরাসি অভিনেতা লওরা লাফি।

উপস্থিত থাকবেন উৎসবের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। বরাবরের মতো বিশেষ অতিথিদের বরণ করে নেবেন এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক জুলিয়েট বিনোশ। কানের ইতিহাসে চতুর্থ নারী হিসেবে জুরিপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর আগে এ নজির গড়েছিলেন যথাক্রমে অলিভিয়া দে হাভিল্যান্ড, সোফিয়া লরেন ও গ্রেটা গারউইগ।

উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে আমেলি বনিনের কমেডি-ড্রামা ‘পাতি আঁ জো’। উদ্বোধনী আয়োজনে লাল গালিচায় হাঁটবেন আমেরিকান মডেল বেলা হাদিদ। সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন তিনি।

প্রথমবার স্বর্ণপামের লড়াইয়ে বাংলাদেশ: কান নিয়ে বাংলাদেশে মাতামাতি হয় ঢের। যদিও এর উল্লেখযোগ্য কারণ তেমন থাকে না।

শুধু ২০২১ সালে আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’-এর সিলেকশন। তবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি পুরস্কার জিততে পারেনি। এবার সত্যিকার অর্থেই কান নিয়ে মাতামাতির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন

সিদ্দিকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ মিমের

কারণ প্রথমবার স্বর্ণপামের লড়াইয়ে বাংলাদেশ। কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আদনান ও তাঁর সতীর্থরা উপস্থিত থাকবেন উৎসবে। ছবিটি প্রদর্শিত হবে ২৩ মে সকাল ১১টায় (সাল দুবুসি) ও দুপুর ১টায় (সাল বাজিন)। এ ছাড়া কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেবে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’।

মূল প্রতিযোগিতায় যেসব ছবি: এবার মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ২২টি ছবি। এ ছাড়া আঁ সার্তে রিগায় ২০টি, আউট অব কম্পিটিশনে সাতটি, মিডনাইট স্ক্রিনিংয়ে পাঁচটি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল স্ক্রিনিংয়ে ৯টি ছবি প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতায় কোনো কোরীয় ছবি জায়গা পায়নি। গত এক যুগে এবারই এমনটা ঘটল। মূল প্রতিযোগিতায় এবার বিশেষ নজরে থাকবে ‘জুন মেখ’ (দ্য ইয়ং মাদারস হোম)। বেলজিয়ামের দুই সহোদর লুক দারদেন জ্যঁ-পিয়ের দারদেন বানিয়েছেন ছবিটি। এ নিয়ে দশমবার স্বর্ণপামের লড়াইয়ে ভাতৃদ্বয়। এর আগে ১৯৯৯ ও ২০০৫-এ দুইবার স্বর্ণপাম জিতেছেন তাঁরা। প্রতিযোগিতায় এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপানের চিয়ে হায়াকাওয়া। তিনি থাকবেন ‘রেনোয়া’ ছবিটি নিয়ে। প্রতিযোগিতার বাইরে হলেও ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ নিয়ে থাকবে সবার বিশেষ আগ্রহ। কারণ এটি নির্মাণ করেছেন স্পাইক লি। ছবিটিকে বলা হচ্ছে, জাপানের কিংবদন্তি নির্মাতা আকিরা কুরোসাওয়ার ‘হাই অ্যান্ড লো’র (১৯৬৩) ইংরেজি পুনর্ব্যাখ্যা। এতে আছেন অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। তিনিও হাজির হবেন কান সৈকতে।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।