দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই গুজব। এবার তার মৃত্যুর গুজব নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
বুধবার (৭ মে) দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী আর নেই। হার্ট অ্যাটাক করে মারা গেছেন দাবি করে পোস্ট দেন অনেকে।
পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী।’
পরীমণি আরও বলেন, ‘যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষ আপনার জন্য শোক প্রাকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।’
এই গুজব ছড়িয়ে পড়ার পর নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, বর্ষা মারা যায়নি, অসুস্থ সে। মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ।
তনি আরও বলেন, ‘বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নিবো, যদি সে আমাকে সেই সুযোগ দেয়।’
উল্লেখ্য, বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। সে সংসারও টেকেনি।
আরএ