দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেতা শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (৫ মে) ফেসবুকে তিনি লেখেন, কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাবো। সময়, সুযোগ, ড্রাইভার ও ট্রাফিকের কারণে এখনও তা হয়ে উঠেনি। তবে তার মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলছে।
তিনি আরও লেখেন, যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি। কিন্তু শাড়ি পরে তো বের হইনি! সেই অভিমান তার এখনও কমেনি।
ফারিয়া লেখেন, আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে। বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয় ‘ইস, আরেকটু সময় যদি কাটাতে পারতাম।
পরিশেষে লেখেন, এই আফসোস কোনোদিন শেষ হবে না জানি এইটাও জানি, এটাই জীবন, এটাই এডাল্টহুড।
আরএ