দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের।
এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে।
মেট গালার আসরে আর কারা ছিলেন? জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১. এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মেট গালার আসরেই প্রথমবারের মতো জানা গেল, গায়িকা রয়েছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়। বেবি বাম্প নিয়ে মেট গালায় রিয়ানা—এমন খবরে অন্তর্জালে ঝড় উঠতে সময় লাগেনি। রিয়ানা এসেছিলেন আপদমস্তক কালো পোশাকে। রয়টার্স

২. রিয়ানার সঙ্গী অ্যাসাপ রকিও এসেছিলেন কালো পোশাকে। স্টাইলিশ লুকে ধরা দেন এই র্যাপার। রয়টার্স

৩. ডেমি মুরও এসেছিলেন আকর্ষণীয় সাজে। রয়টার্স

৪. গত বছরের সবেচেয়ে আলোচিত গায়িকাদের একজন চ্যাপেল রোন। এ গায়িকাও আলো ছড়িয়েছেন মেট গালায়। রয়টার্স

৫. এবার প্রথম মেট গালায় পাওয়া যায় বলিউড তারকা শাহরুখ খানকে। শাহরুখ এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে। রয়টার্স

৬. এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের আরেক সদস্য কাইলি জেনারও। রয়টার্স

৭. হালের আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন মেট গালায়। রয়টার্স

৮. মেট গালায় আলোচিত ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স। রয়টার্স

৯. আলোচিত তরুণ অভিনেত্রী জেনডায়া এসেছিলেন সাদা পোশাকে। রয়টার্স

১০. হাজির ছিলেন ব্ল্যাকপিংক গায়িকা লিসাও। রয়টার্স

১১. মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি আছেন প্রথম সন্তানের অপেক্ষায়। মেট গালায় বেবিবাম্প নিয়ে তাঁর উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে। রয়টার্স
কে