দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয় জগতে অল্প সময়ে সাধারণ মানুষদের মনে জায়গা করে নিয়েছেন এ নায়িকা। বরাবরই তিনি সব ধর্মের মানুষদের প্রতি সহানুভূতিশীল। তাই এবারও ঈদের আনন্দ ভাগ করে নিতে কুরবানি দিবেন মিম।
বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। দিনটিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া সনাতন ধর্মাবলম্বী হলেও আনন্দ ভাগ করে নেয়ার জন্য কুরবানি দিয়ে দিনটি পালিত করবেন মিম। এবার তিনি দুটি খাসি কুরবানি দেবেন বলে জানিয়েছেন।
বুধবার (২৮ জুন) রাতে ভেরিফায়েড পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন নায়িকা মিম। পোস্টে দুটি ছাগলের সঙ্গে তোলা একটি ছবিতে দেখা গেছে তাকে।
নায়িকা ছবির ক্যাপশনে লেখেন—ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কুরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি।
অভিনেত্রী আরও লেখেন, ‘প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি। আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মুবারক।’
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মিম অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে। সিরিজতে নীরা চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা।