দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মামলা হয়েছিল শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে। সেসময়ের অভিজ্ঞতা খুবই খারাপ। সেই অভিজ্ঞতা তুলে ধরলেন অভিনেতা যখন ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হলো।
জয় বলেন, অভিনেতা ইরেশ যাকের এর নামে মামলা দেওয়ায় সমস্ত শিল্পী সমাজের সঙ্গে আমিও তীব্র প্রতিবাদ জানাই। আট মাস আগে আমার বিরুদ্ধেও এরকম একটি হয়রানি মূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুন ছাড়া আর কাউকে পাশে পাইনি। বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে। আমেরিকায় শো করতে গিয়েও দুই একজন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে উঠাতো দূরের কথা আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি।
সামাজিক মাধ্যমে তুলে ধরলেন কিভাবে তিনি সামাজিক মাধ্যমে হেনস্থা হয়েছেন। অভিনেতা বলেন, মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি। অনেক অতি উৎসাহী আত্মীয় আত্মীয়তা ভঙ্গ করেছে। অনেক কলিগ ফোনও ধরেনি। যোগাযোগ করেনি।
শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী এখন থানায় আটক আছে। বিভিন্ন জনের নামে মামলা দিয়ে টাকা খাওয়ার অপরাধে। আমার বিরুদ্ধে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে আমার কোনো সম্পৃক্ততা পায়নি এবং আমাকে পুলিশ এবং রাষ্ট্র কোনো হয়রানি করেনি। বরং হয়রানি করিয়েছে আমার পরিচিত কাছের স্বজনেরা।
তিনি বলেন, যাক আমি কারো প্রতি দোষারোপ করছি না। সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি। বড় অপরাধী এবং অপরাধকে ছোট করে ফেলে এই ধরনের মামলা । যেখানে এমন একজন সেলিব্রেটির নাম ঢুকিয়ে দেওয়া হয় যে মামলার চেয়ে সেলিব্রেটিকে নিয়ে চর্চা হয় বেশি। তখন আসল অপরাধীরা মুচকি হাসে। মামলাটাকে হাস্যকর মনে করে। এতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়।
এই অভিনেতা বলেন, আমরা চাই অপরাধীর বিচার হোক। যে যার জায়গা থেকে নতুন বাংলাদেশে ভুল সংশোধন করে নতুন করে বাচুক। সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হোক। ছবিটিতে আমার অটিস্টিক বেবি আযানের সঙ্গে আমি। অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা।
আরএ