দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯টিরও বেশি নাটক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।
এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছে।
উল্লেখ্য, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।
আরএ