• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বর্ষবরণে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট

দেশ টিভি ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১৬:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, অনুষ্ঠানে ব্যান্ডসংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ডদল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ডদল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ডদল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ডদল এফ মাইনর। এই অনুষ্ঠানে ৫০ জন ঢাক-ঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশগ্রহণ করবেন।

নববর্ষ উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো।

এছাড়াও শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে।

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সহেযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’ আয়োজিত হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ডদল, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ, কণ্ঠশিল্পীবৃন্দ।

সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দ। ব্যান্ড সংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং রে রে সংগঠন। এছাড়াও থাকবে একক সংগীত পরিবেশনা।

এফএইচ/

  • বর্ষবরণ
  • চৈত্র সংক্রান্তি
এ সম্পর্কিত আরও খবর
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ
বর্ষবরণ উৎসবে হট্টগোল, প্রশাসনের কর্মকর্তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা
বর্ষবরণ উৎসবে হট্টগোল, প্রশাসনের কর্মকর্তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা
নওগাঁয় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা
নওগাঁয় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা
কুষ্টিয়া জেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতা
কুষ্টিয়া জেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।