দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থামছেই না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা। এমন অবস্থায় গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে মানুষের। সঙ্গে বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ।
এছাড়াও সামাজিক মাধ্যমেও ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করছেন সকলে। তবে শুধু সাধারণ মানুষেরই নয়, তারকাঅঙ্গনেও পৌঁছেছে ফিলিস্তিনের এই বিষাদ। এবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি।
এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।’
আরেক পোস্টে এই নায়ক লেখেন, ‘আল্লাহ তুমি আমাকে প্যালেস্টাইনকে যেভাবে ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, ইসরায়েলকে সেভাবে তার চেয়ে আরও কঠিন ধ্বংস দেখতে চাই।’
ওমর সানীর এই প্রতিবাদের সঙ্গে একমত তার সকল ভক্তরা।
ওমর সানী ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।
কে