• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
  ৩১ মার্চ ২০২৫, ১২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তির মুক্তির তালিকায় রয়েছে ৬টি ছবি।

ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।

চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০ থেকে ১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অনেক সিনেমা শেষ মুহূর্তে মাল্টিপ্লেক্স টার্গেট করে মুক্তি দেওয়া হচ্ছে।

মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বরবাদ : এবার দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

তবে ছবিটির বুকিং মানি সবচেয়ে বেশি হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত বড় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সিনেমাটির প্রযোজনাপ্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা বলেছে। দর–কষাকষি করার চেষ্টাও করেছে। সিনেমার প্রযোজক সূত্রে জানা যায়, বরবাদের জন্য ১২০ প্রেক্ষাগৃহ চূড়ান্ত করা হয়েছে।

দাগি : ‘দাগি’ সিনেমা মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোটপর্দাও অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘বরবাদ’-এরপর প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে রয়েছে ‘দাগি’। ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমার অভিজ্ঞতা এবার কাজে লাগিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। মাল্টিপ্লেক্সের সব কটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’।

জংলি : সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি আপাতত মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে। সিনেমার মেরিট ভালো হলে পরের সপ্তাহে সিনেমা হলসংখ্যা বাড়বে। বিদেশেও মুক্তির ব্যাপারেও চুক্তি করা হয়েছে। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

অন্তরাত্মা : এবার ঈদে শাকিব খান অভিনীত আরেকটি ছবি ‘অন্তরাত্মা’ মুক্তি পাচ্ছে। যা চার বছর আগে মুক্তি পাবার কথা ছিল। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটি ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও ৮টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে। ঈদের পরের সপ্তাহে নজর প্রযোজকের।

আরও পড়ুন

‘এলো খুশির ঈদ’ গানে মুখরিত শিল্পকলা একাডেমি

অভিনেত্রী নেহার অপমানে ফুঁসে উঠলেন স্বামী রোহনপ্রীত

জ্বিন ৩ : জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। জাজ মাল্টিমিডিয়া তাদের প্রযোজিত সিনেমা এর আগে একাধিক সিনেমা হলে মুক্তি দিলেও এবার ‘জ্বীন-৩’ শুধুই মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ আলোড়ন তুলেছে।

চক্কর ৩০২ : এবারের ঈদে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তাদের ব্যবসায়িক কৌশল তৃতীয় সপ্তাহকে ঘিরে। বর্তমানে সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ও লায়নে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।