দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সময়টা ঠিক ভালো যাচ্ছে না সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। বচ্চন বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বহু আগেই। এরপর শুরু হয় স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। এসব চর্চার মাঝেই জানা গেল অভিনেত্রীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের রাস্তায়। ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গতকাল বুধবার (২৬ মার্চ)।
ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।
কে