দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির, সামিরা খান মাহি, পারসা ইভানা ও সাদিয়া—নাটকে নিয়মিত দেখা যায় তাদের। এবার একসঙ্গে তারা হাজির হচ্ছেন নাচের মঞ্চে। ঈদ উপলক্ষে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে আসছেন অভিনেত্রীরা।
অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত জানান, এবার একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যাবে নাটকের এই চার তরুণ অভিনেত্রীকে। তাদের সঙ্গে থাকছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে প্রাণবন্ত করতে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়াও দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন অত্যন্ত আন্তরিক। এ ধরনের নতুন আয়োজনে অংশ নিতে পেরে শিল্পীরাও আনন্দিত।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে এবারের ইত্যাদি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
আরএ