দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান নিপুণকে উদ্দেশ্য করে বলেছেন, ভোট ছাড়া কেউ নির্বাচিত হলে যা খুশি বলতে পারে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে জায়েদ বলেন, নিপুণের কথা হলো পাগলের প্রলাপ। একটা মানুষ ভোটে না জিতে অন্যায়ভাবে বসলে যা হয় আরকি। এরা পাগলের প্রলাপ বকবে। এরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অনেকটা। তার মুখ থেকে তো অবৈধ জিনিসই বেরোবে। এটাই তো নিয়ম।
গত বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তবে এখনো তাদের মধ্যে কথার দ্বন্দ্ব থেমে নেই।
সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভের অনুষ্ঠানে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই, এটা প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন আমি উত্তর দেব।’
তিনি আরও বলেন, ‘ও (জায়েদ খান) যে বাংলাদেশকে ডুবিয়েছে। কান চলচ্চিত্র উৎসব, এত বড় আয়োজন, জিও থাকা এবং প্রধানমন্ত্রীর সাইন থাকার পরেও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’
জায়েদ খানও মুখ বন্ধ রাখেননি। তিনি নিপুণের কথার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘আমি কীভাবে বাংলাদেশ ডোবালাম? কান উৎসবে আমার নেগেটিভ কিছু থাকলে সরকার আমাকে জিও করে দিত না। আমার কিন্তু প্রধানমন্ত্রীর সিগনেচার হয়েছে। আমরা দুদিন বাকি থাকতে পেপারস জমা দিয়েছিলাম। তখন বলা হয়েছিল শর্ট টাইম। নিপুণ শুধু আমাকে নয়, ফ্রান্স অ্যামবাসিকেও ছোট করেছে। পেপারস জমা দিলাম পাঁচজন। তাদের মধ্যে এফডিসির এমডি আছেন, আরও দুজন ডিরেক্টর। তাদের হচ্ছে ডিপ্লোম্যাট পাসপোর্ট। তাদের দিত, আমাকে বাদ দিয়ে দিলেই তো হতো। এটা তো ইন্ডিভিজ্যুয়াল ভিসা। তাহলে অন্যদের ভিসা দিল না কেন?