দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ‘মেঘমল্লার’ ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন (৬০)মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই চিত্রপরিচালক কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী নির্মাতা।
তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাজ্জাদুর রহিম। তিনি জানান, তার ভাই চার মাস আগে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য ভারতে যান।
তিনি স্ত্রী, দুই ভাই, এক বোন ও অসংখ্য বন্ধু–স্বজন রেখে গেছেন। সাহিত্যিক শাহীন আখতার তার স্ত্রী। ২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ‘রেইনকোট’ অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন ‘মেঘমল্লার’। প্রথম ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
১৯৯০ সালে আন্তন চেকভের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মর্নিং নির্মাণ করেন অঞ্জন। এটি তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০০৭ সালে বাঙালি চিন্তাবিদ অতীশ দীপঙ্করের জীবনী নিয়ে তিনি নির্মাণ করেন 'শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর'।
সর্বশেষ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা করতেন অঞ্জন। তিনি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কে