দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার অমর একুশে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে মাতৃভাষা নিয়ে গান ‘মা’। প্রযোজনা প্রতিষ্ঠান শব্দ কারিগর-এর ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।
‘দূর আকাশে তারার মাঝে কোথায় মা গো লুকিয়ে তুমি/ কত যে ডাকি তোমায় খুঁজে বেড়াই অবুঝ আমি।’ এমন কথায় গানটির গীতরচনা ও কণ্ঠ দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। দ্বৈতভাবে সুরারোপ করেছেন আব্দুল্লাহ আল মামুন ও মাসুম ওয়াহিদুর রহমান। সংগীত আয়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছে শিশুশিল্পী তাইফ, আব্দুল্লাহ আল মামুন ও খান রসনি।
গানে অভিনয় প্রসঙ্গে শিশু শিল্পী তাইফ বলেন, ‘আমি অনেকগুলো নাটক, বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে আমার ভালো লাগে। এবার মাতৃভাষা দিবসে মাকে নিয়ে সুন্দর একটি গানে অভিনয় করতে পেরে অনেক ভালো লাগছে। আমি আমার মাকে ভালোবাসি, মায়ের ভাষাকে ভালোবাসি।
কে