• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

যে কারণে স্থগিত হলো পরীমণির অনুষ্ঠান

টাঙ্গাইল প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতিতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণি আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত ও যুবকরা অপেক্ষার উচ্ছ্বাসে মেতেছিল। কিন্তু বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরীমণিকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। চাপের মুুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিক্স শপ ‘হারল্যান স্টোর’টির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুন রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়রা জানান, প্রায় ১৫দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিক্স শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুুসুুল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয়, সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা পুুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলেন হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি। এছাড়াও বিভিন্ন মসজিদে জুমআ’র নামাজে খুৎবা’র আগে পরীমণিকে ঠেকানোর সে ব্যাপারে পদক্ষপ নেওয়ার জন্য আলোচনা হয়। শোরুমটির উদ্বোনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।

এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণি থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল, হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। একটা মহামারি অবস্থা ধারণ করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিল। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। পরীমণি আসলে নাকি রক্তের বন্যা বয়ে যাবে। বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিল। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুুলিশ আমাদেরকে আপাতত নিষেধ করেছে। পরে কোম্পানির সাথে কথা বলে তাদের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিও বাতিল করেছে।

তিনি আরও বলেন, ‘১০-১২ দিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।’

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতি উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরিমণি) আশার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গতরাতে আমার সাথে সাক্ষাত করে বিষয়টি অবহিত করেন।

তিনি আরও লিখেন, যার প্রেক্ষিতে আজ সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুুদ) ভাইয়ের সাথে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শনিবার প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম না করার জন্য তিনি সকল ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করেন।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুুষ্ঠানটি স্থগিত করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, স্টোর কর্তৃপক্ষ আমার কাছে অনুুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেওয়া হয়েছিল সেখানে যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল। তারা প্রোগ্রামটি করতে পেরেছিল কি না, বিষয়টি জানায়নি।

আরএ

  • পরীমণি
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
ঈদের দ্বিতীয় দিনেও জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।