• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

তারকা হওয়ার বিষয়ে কী বললেন সাইফকে বাঁচানো অটোচালক?

বিনোদন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খান বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী হন। পরে তাকে অস্ত্রোপচার করানো হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন অভিনেতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে বান্দ্রার বাড়ির সামনে গভীর রাতে মুমূর্ষু সাইফের স্বজনরা যখন চিৎকার করে অটোওয়ালাকে ডাকছিলেন, তখন প্রাণ রক্ষার্থে ছুটে যান মুম্বাইয়ের এক অটোচালক। অভিনেতাকে নিয়ে ছুটে যান লীলাবতী হাসপাতালে। এরপরই অভিনেতাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর থেকেই অটোচালক ‘ভাইরাল’।

গত ১৬ জানুয়ারি ভোরে রক্তাক্ত সাইফ আলি খানকে বান্দ্রার বাড়ি থেকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ভজন। কিন্তু ওই রাতের পরই বদলে দিয়েছে ভজনের জীবন। কতটা বদলে গেল অটোচালকের জীবন? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন।

বুধবার সকাল থেকে ভজনের ফোন ব্যস্ত। ফোন বাজলেও ধরছেন না। তিনি কি অটো চালাচ্ছেন! সাবধানতার কারণে ফোন ধরছেন না? জানার উপায় নেই। তবে বুধবার রাত প্রায় সাড়ে ১০টায় ফোন ধরলেন ভজন। দিনের শেষে সবে বাড়ি ফিরেছেন তিনি। প্রতিবেদকের পরিচয় জানার পর ফোনের ওপার থেকে ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো— আমি সাক্ষাৎকার দিতে চাই না, যা বলার আগেই সব বলে দিয়েছি। আর নতুন করে সাক্ষাৎকার নিতে চাইলে দয়া করে দেখা করুন। কে কোথা থেকে ফোন করছেন? আমি কিছু বুঝতে পারছি না, মুখোমুখি কথা বলব।

জানালেন গত কয়েক দিনে লাগাতার গণমাধ্যমের চাপ তিনি আর সহ্য করতে পারছেন না। তার ছবি ব্যবহার করে নেটদুনিয়ায় অজস্র ‘ফেক ভিডিও’ ছড়িয়ে পড়েছে। দুটো কথা জানিয়েই ফোন রাখার উপক্রম করলেন ভজন। সাইফ নন, যদি শুধু তাকে নিয়ে দুটি প্রশ্ন করা হয়, উত্তর দেবেন তিনি? কিছুক্ষণ চুপ থাকার পর রাজি হলেন আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা ভজন সিং রানা।

উত্তরাখণ্ডের খতিমা শহরে বড় হয়েছেন ভজন। মুম্বাইয়ে প্রায় ২০ বছর অটো চালাচ্ছেন তিনি। থাকেন খার অঞ্চলে। প্রতিদিনের মতো ১৫ জানুয়ারি রাতেও গিয়েছিলেন বান্দ্রা অঞ্চলে, ভাড়ার সন্ধানে। তার পরের ঘটনা সবাই জানেন। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে ভজনের সঙ্গে দেখা করেন সাইফ।

বুধবার দুজনের একসঙ্গে তোলা সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভজন বলেন, জানি না কীভাবে ছবিগুলো ভাইরাল হয়েছে। তার পর থেকে আরও সবাই বিরক্ত করছেন। আমি একটু বিশ্রাম চাই। দেশের বাড়ি থেকেও একের পর এক ফোন।

ভজন জানতেন না, যে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছেন, তিনি অভিনেতা সাইফ আলি খান। ভবিষ্যতেও কি এভাবেই তিনি কারও বিপদে সাহায্যের হাত বাড়িতে দেবেন? হেসে বললেন, কেন করব না? অবশ্যই করব। ধনী বা গরিব— এই বিভাজন না রেখেই মানুষকে সাহায্য করা উচিত।

ভজন কোনো দিন কলকাতায় আসেননি। তবে কলকাতার হলুদ ট্যাক্সির কথা জানেন, নির্দিষ্ট রুটে অটোর কথাও শুনেছেন। শহরে বিভিন্ন কারণে ট্যাক্সি বা অটোচালকদের সমালোচনা যেমন হয়, তেমনই তাদের ভালো কাজের প্রশংসাও করা হয়। এ মুহূর্তে ভজন তার সবচেয়ে বড় উদাহরণ।

কথা প্রসঙ্গেই তার ‘বাঙালি ভাই’দের প্রতি বার্তা দিলেন ভজন। তিনি বললেন, মানুষকে সাহায্য করুন। হয়তো কোনো পথদুর্ঘটনা হয়েছে, দেখি অনেক চালক ভয় পেয়ে যান। ভয় পাবেন না। কাউকে সাহায্য করার পর দেখবেন, নিজেরই মনটা আনন্দে ভরে উঠবে।

আরও পড়ুন

আইটেম গানে শুট করে বাসায় গিয়ে চড় খেয়েছেন নায়িকা ববি

আবার ভাইরাল টাবুর সেই মন্তব্য

এক রাতের ঘটনায় তার নামের সঙ্গে ‘তারকা’ তকমা জুড়ে গেছে। জীবন কি বদলে গেছে তার?—এমন প্রশ্নের উত্তরে ভজন বলেন, সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে, মানুষ দেখছেন। আমি কোনো তারকা হতে চাই না। আমার যা করার সেটি করে দিয়েছি। সামাজিক মাধ্যমে চর্চা— সাইফ নাকি ভজনকে চাকরির ব্যবস্থা করে দেবেন। কিন্তু ভজন এ রকম গুজবকে উড়িয়ে দিলেন। তার জায়গায় অন্য কেউ হলে, হয়তো সাইফের হাত ধরেই আরও সুরক্ষিত পেশা পরিবর্তনের কথা ভাবতেন। ভজন তা করেননি। তিনি বলেন, আমি তার থেকে কিছু চাইনি। কিছু অনুরোধ করার চেষ্টাও করিনি। উনি খুশি হয়ে আমার সঙ্গে দেখা করেছেন, আর কী চাই।

তার কাজের প্রশংসাস্বরূপ ইতোমধ্যে মুম্বইয়ের একটি সংস্থা ভজনকে ১১ হাজার টাকা পুরস্কার দিয়েছে। আর হাসপাতালে দেখা হওয়ার পর সাইফের পরিবার তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছে। কিন্তু টাকার প্রসঙ্গ উঠতে ভজন চুপ করে গেছেন, কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। সাইফের পরিবারের সদস্যরা তাকে কী বলেছেন? এ প্রসঙ্গ তুলতেই ভজন বলেন, আমি তারকা হতে চাই না, যা করেছি মানবিকতার খাতিরে। ওর পরিবারের সবার সঙ্গে দেখা হয়েছে। তারা আমার প্রশংসা করেছেন। আর কিছু চাই না। আমি এবার শুধু কাজে ফিরতে চাই।

অ

  • সাইফ আলী খান
  • অটোচালক
এ সম্পর্কিত আরও খবর
ইউনিয়ন পরিষদে ডেকে মারধরের অভিযোগ, অপবাদ সইতে না পেরে অটোচালকের মৃত্যু
ইউনিয়ন পরিষদে ডেকে মারধরের অভিযোগ, অপবাদ সইতে না পেরে অটোচালকের মৃত্যু
বিরামপুরে অটোচালকের মরদেহ উদ্ধার
বিরামপুরে অটোচালকের মরদেহ উদ্ধার
খুন হওয়া অটোচালকের পরিবারের পাশে টুকু, সহযোগিতার প্রতিশ্রুতি
খুন হওয়া অটোচালকের পরিবারের পাশে টুকু, সহযোগিতার প্রতিশ্রুতি
ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা 
ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।