• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে রেগে গিয়ে বারাণসীর একটি কনসার্ট থেকে বের হয়ে যান মোনালি ঠাকুর। এরপর আয়োজকদের একহাত নেন তিনি। তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সংগীতশিল্পী।

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর।

যেখানে তিনি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তাভাবনার পরে আমার মনে হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কীভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ঠ।’

মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ। কোনও যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক। কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্থ করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন।’

গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে, তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী।

আরও পড়ুন

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর : পারভেজ মল্লিক

এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দেন। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা।

এমনকী এক মহিলা সংগঠক আরও দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

কে

  • সংগীত শিল্পী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।