দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সে উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। আর এতে পারফর্ম করবেন সংগীতশিল্পী বেবী নাজনীন।
‘সার্বজনীন কনসার্ট’ এ যোগ দিচ্ছেন বলেও গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
গত নভেম্বর মাসে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার হন এই শিল্পী। অবশেষে ১৫ বছর পর নিজ দেশের মাটিতে গান গাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
এছাড়াও পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের, বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
অ