দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নির্মাতা রাকিবুল হাসান সোহেল। যিনি নাট্যাঙ্গনে আর এইচ সোহেল নামে সুপরিচিত। যিনি গত ২৫ বছরের ও বেশি সময় ধরে একাধারে নাটক পরিচালনা ও প্রযোজনা করে এসেছেন।
‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজীব মণি দাসের রচনায় বিশেষ নাটক ‘কালো জামাই’ নাটকে অনবদ্য নির্মাণশৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রাকিবুল হাসান সোহেল এ পুরস্কার পেলেন।
এই নির্মাতার হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।
সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিবুল হাসান সোহেল বলেন, ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।’
এবারই প্রথম নয়, এর আগেও কাজের স্বীকৃতি পেয়েছেন আর এইচ সোহেল। লন্ডনে অনুষ্ঠিত ২০২৩ সালের সেরা নির্মাতা হিসেবে ইন্টারন্যাশনাল এচিভার্স অ্যাওয়ার্ড পান এই নির্মাতা।
এফএইচ