• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কথার জাদুকর হ‍ুমায়ূন আহমেদের জন্মদিন আজ

দেশ টিভি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কথার জাদুকর স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি, গীতিকার হিসেবে সৃজনশীলতা ও মনোরঞ্জনের অতুলনীয় মেলবন্ধন ঘটিয়ে কোটি মানুষের হৃদয় জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন হ‍ুমায়ূন আহমেদ। তুঙ্গস্পর্শী জনপ্রিয়তায় তিনি এ দেশের মধ্যবিত্ত জীবনের বিচিত্র কথকতাকে সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন প্রায় পাঁচ দশক ধরে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আধুনিক বাংলা ও পথিকৃৎ মনে করা হয় তাকে। গল্প, উপন্যাস, স্মৃতিকথাসহ তিন শতাধিক গ্রন্থে কথার জাদুর পাশাপাশি জন্ম দিয়েছেন আলোড়ন সৃষ্টিকারী সব চরিত্রের। তার সৃষ্টি হিমু, মিছির আলী, শুভ্র, বাকের ভাই, রূপা চরিত্রগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা। তার লেখা গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে। সরস রসবোধ, বিচিত্র জীবনভঙ্গি আর অলৌকিকতার মিশেলে বাংলা কথাসাহিত্যে নতুন এক গতি দান করেছেন হুমায়ূন আহমেদ।

হাজারো পাঠক-দর্শক, ভক্ত-অনুরাগীর মন জয় করা এই কথাকার ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার এক ভাই কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। অন্য ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্য লেখক।

সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে ১৯৭২ সালে প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাঠক মহলে উপন্যাসটি এতটাই নন্দিত হয়েছিল যে, এরপর আর পেছনে তাকাতে হয়নি। ১৯৮০-৯০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি। ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনিচিত্র ‘প্রথম প্রহর’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায়।

শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হুমায়ূন আহমেদ। ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে আরোহন করতে সক্ষম হয়েছিলেন তিনি।

হুমায়ূন আহমেদ ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘নীল মানুষ’, ‘কবি’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন। আশির দশক থেকে শুরু করে তার নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’-এর মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছে এখনো সমানতালে জনপ্রিয় হয়ে আছে। নাটকগুলোর আলোচিত সংলাপগুলো এখনো অনেকের মুখে শোনা যায়।

টেলিভিশন নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদকে আবিষ্কার করেন নওয়াজিশ আলী খান। তার অনুপ্রেরণায় ১৯৮৩ সালে টেলিভিশনের জন্য লেখেন তার প্রথম নাটক ‘প্রথম প্রহর’।

গল্প-উপন্যাসের মতো এখানেও তিনি একের পর এক জনপ্রিয় কাজের জন্ম দিতে থাকেন। টেলিভিশন ও কথাসাহিত্যের সেই যুগপৎ মেলবন্ধনে বাংলাদেশের দর্শক-পাঠকদের তিনি এক বিস্ময়কর জাদুকরের মতো মুগ্ধতায় বুঁদ করে রেখেছিলেন পরবর্তী কয়েক দশক। একই জাদুতে তিনি বাংলাদেশের পুস্তক প্রকাশনা শিল্পে এক নতুন দিনের সূচনা করে দিয়েছিলেন। তার উপস্থিতিতে জাগ্রত হয়ে উঠত অমর একুশে বইমেলা।

হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন তিনি। এ ছাড়া বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কারসহ (১৯৮৮) অসংখ্য সম্মাননা পেয়েছেন নন্দিত এই কথাসাহিত্যিক। জাপান টেলিভিশন ‘এনএইচকে’ হুমায়ূন আহমদকে নিয়ে নির্মাণ করে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইজ হু ইন এশিয়া’।

আরও পড়ুন

‘জিগরা’র ভরাডুবি, এবার আলিয়ার মন দক্ষিণে

পলাশের ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’র মোড়ক উন্মোচন

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে নন্দিত এই কথাশিল্পীর মরদেহ দেশে আনার পর ২৪ জুলাই লেখককে তার প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে টেলিভিশনগুলো সম্প্রচার করবে তার জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রগুলো। এ ছাড়া সারা দেশে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আজ স্মরণ করা হবে প্রিয় কথাশিল্পীর জন্মদিনটিকে।

কে

  • হ‍ুমায়ূন আহমেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।