• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

তাপস গ্রেপ্তারের পর মুখ খুললেন গায়িকা ঐশী

বিনোদন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফেসবুক থেকে নেওয়া
ফেসবুক থেকে নেওয়া

গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর পথ চলা শুরু হয় একটি রিয়েলিটি শো দিয়ে। পেশাদার গানের অঙ্গনে প্রবেশের পর এই গায়িকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন গানের চ্যানেল গান বাংলা দিয়ে। চ্যানেলটির উদ্যোগে ঐশীর কয়েকটি ব্যয়বহুল গানের ভিডিও তৈরি হয়। এরপর গানগুলো চ্যানেলটিতে এত বেশি প্রচার পায়, যা সবার নজরে আসে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গান বাংলার শিল্পী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের সঙ্গেও চুক্তিবদ্ধ ছিলেন এই গায়িকা। গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এদিকে তাপসের গ্রেপ্তারের পর তাকে নিয়ে কথা বললেন ঐশী।

ফেসবুক পোস্টে তাপসকে অরাজনৈতিক দাবি করে ঐশী লিখেছেন, ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। নিজে একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখতে শিখিয়েছেনও। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিলো। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। ভাই, আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাইচা নাইচা গান শুনাইতেন। হাহা! সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এতো এগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আকাম কুকাম করতে অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কি!! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! নাহলে বৈষম্যই তো হইলো। লাভটা কি হইলো তাহলে?

এরপর তার ফেসবুক ভেরিভায়েড আইডিতে এশী লিখেন-দুষ্টু জ্বরে ভুগছে মানুষ! এখন তথাকথিত হিট/ভাইরাল হয় আর টাকা কামায় কারা? যারা নেশা করে ভিডিও বানায় তারা, যাদের কোনো স্কিল নাই তারা, শিক্ষা-দীক্ষা/একাডেমিক যোগ্যতা নাই তারা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বা পড়াশোনা করে কোনো লাভ নাই এই যুগে, এরা এখন ফকির। ড্রাইভারের বেতনও ডাক্তারের চেয়ে বেশি। আবার শুনি মেডিকেল এসিস্টেন্টও এখন ডাক্তার পদবী চায়। এত সোজা এমবিবিএস-এর সমান যোগ্যতা অর্জন!? নিজের জীবন বিসর্জন দিয়ে ডাক্তার হয় মানুষ। এতো সস্তা!!!

আর গান বাজনার কথা তো বাদই দিলাম। ভালো গান দিলে শুনে না। মসলা লাগবে! আর মসলা দিলে বলে বেশি হয়ে গেছে। আবার ওমুকের জামা কাপড় পড়া মসলা ভালো না। কিন্তু তোমুকের ন্যাংটা মসলা ভালো। ভালো কে বলে কালো আর কালোকে বলে "আপু বিউটিফুল"।

যেই সিন্ডিকেট পিউর কাজ করতে চায়, ইন্ডাস্ট্রির উন্নতি করতে চায়, তাদের বলে মদখোর। আর যেই সিন্ডিকেটে কাজ বাদে বাকি সব হয়, তারা চুম্মা, মাশাল্লাহ, অসাধারণ। নেতিবাচক কথা বলা কিংবা ভাবা পরিবার থেকে শিখিনি। পরিবেশ বাধ্য করলো। সুস্থ ও সুন্দরভাবে কাজের স্বপ্ন যারা দেখে তাদেরকে গলা টিপে হত্যা করবেন না। নাহলে ভবিষ্যতে জাতি হবে মেধা শূন্য। আমি ছোট মানুষ। মাফ করবেন।

আরও পড়ুন

সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার জা

জনপ্রিয় নির্মাতার গলিত মরদেহ উদ্ধার

তাপস ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কূলে সুলতান’-এর মতো গানগুলো দিয়ে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শেখা শুরু করেন তিনি। ২০০৩ সালে নোয়াখালীতে মুহাম্মদ শরীফ ও পরে হাফিজ উদ্দীন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুলসংগীতে তালিম নেন। ঢাকায় এসে ‘হৃদয় মিক্স থ্রি’ অ্যালবামের জন্য শিল্পী বাছাই প্রতিযোগিতার সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। প্রতিযোগিতার সেরাদের নিয়ে করা মিশ্র অ্যালবামে ‘দখিন হাওয়া’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয় ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

কে

  • ঐশী
  • তাপস
  • গান বাংলা
এ সম্পর্কিত আরও খবর
গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ
গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে তাপস ও শমী কায়সার
রিমান্ড শেষে কারাগারে তাপস ও শমী কায়সার
গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে
গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।