দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সুজেয় শ্যামের মৃত্যুর খবরটি নিশ্চিত করে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট দেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
আসিফ লেখেন, শ্রদ্ধেয় সূজেয় শ্যাম (কাকা), বাংলা গানের আরও একজন কিংবদন্তীর প্রস্থান। তিনি সবসময়ের জন্য আমার একজন শ্রদ্ধাভাজন মুরুব্বি ছিলেন। বাবু, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলা সঙ্গীতের ইতিহাসে। বিনম্র শ্রদ্ধা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি হৃদ্যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয় এই প্রবীণ শিল্পীর। পরে তার শরীরের ভেতরে সংক্রমণ তৈরি হয়। পরে রক্তে ছড়িয়ে পড়ে।
একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী।
সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।
অ