• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসো’ কাদেরকে বললেন ওমর সানী?

বিনোদন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব শিল্পী ও কলাকুশলীরা আত্মগোপনে চলে গেছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘ওমর সানী ভ্লগস’ পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা গেছে, তোমাদের যে অপরাধ, মনে হয় না তার জন্য ফাঁসি হবে। এ জন্য প্রকাশ্য আসা উচিত।

ঢাকাই চলচ্চিত্রের এ তারকা প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওর প্রথমেই বলেন, যারা ফিল্ম ও সংগীত আর্টিস্ট, আজ তাদের নিয়ে কথা বলব। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লোকান্তরে আছো, তাদের উদ্দেশে বলছি কথাগুলো। তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝে মধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার করো নাই তো, মার্ডার করছ? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। হয়ত কিছু মানুষ গালি দিবে, তা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে। কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।

এ অভিনেতা বলেন, পালিয়ে না থেকে আমার কাছে মনে হয় প্রকাশ্যে এসো তোমরা, বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার কাছে মনে হয় না তোমাদের যে অপরাধ, সে জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা পালিয়ে থাকবে না?

তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। প্রকাশ্যে চলে আসো। প্রয়োজনে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই যায়।

আরও পড়ুন

পরকীয়া করছেন অভিষেক বচ্চন! কে সেই নারী?

আলিয়াকে হানিয়ার কৃতজ্ঞতা, কিন্তু কেন?

পালিয়ে থাকার থেকে জেলখানায় থাকাও ভালো। এ জন্যই বলি, পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, প্রয়োজনে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, তবে কার দৃষ্টিতে কী বলবে তা জানি না আমি। আমার মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এ কথাগুলো বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কিন্তু কে কী ভাবছেন তা জানি না আমি।

সবশেষ এ চিত্রনায়ক বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করে। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, নবীও না, কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, আবার শয়তানও না। আমরা হচ্ছি নবীর (সা.) উম্মত। আমাদের দোষ থাকতে পারে। কেউই দোষের ঊর্ধ্বে না। এ জন্য আত্মগোপনে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুল অনুভব করো।

কে

  • ওমর সানী
এ সম্পর্কিত আরও খবর
ওমর সানীর বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি
ওমর সানীর বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি
মৌসুমীর জন্মদিনে মানিকগঞ্জ যাচ্ছেন সানী
মৌসুমীর জন্মদিনে মানিকগঞ্জ যাচ্ছেন সানী
শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানী
শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।