• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছেন তাপস

বিনোদন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যত গভীরে যাওয়া হচ্ছে ততোই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সংগীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন, তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গানবাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সংগীতশিল্পী। দেশের পটপরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা-ঢাকা। তবে সামাজিক মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতিপ্রেমী নেটিজেনরা। ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য। যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। শেখ হাসিনার সাবেক উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহব্যবসার জাল বিস্তার করেছিলেন। কর ফাঁকি দিয়ে গানবাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি-বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন।

তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুকে ঢুঁ মারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে। ২০২২ সালে যখন সাবেক পর্নো তারকা সানি লিওনের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন। এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশবাবা। মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব-বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তীসহ অনেকে এসেছিলেন। বলিউড নায়িকা নার্গিস ফাখরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন।

তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠাবসা ছিল। সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান। প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে।

আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন।

তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস। ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি। সেসবের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন আয়োজিত লাল-সবুজের মহোৎসব, মুজিববর্ষের অনুষ্ঠান অন্যতম। সেখান থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। ২০২২ সালে বরিশালে ‘জয়বাংলা উৎসব’ নামে অনুষ্ঠানে মিমি চক্রবর্তীসহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও ছিলেন।

আরও পড়ুন

পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

তারকা ও ভক্তদের একত্র করেছে ‘হারবিন’

বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পেছন পেছন ঘুরতেন। এমনকি এই মিডিয়া মাফিয়ার কোরবানির গরু কিনতে দলবেঁধে হাটে যেতেন। এসব করে যদি কোনো বড় আয়োজনে গান গাওয়া যায়!

তাপসের অনেক অপকর্মের ফিরিস্তি এখনও অন্তরালে রয়ে গেছে। তাই সংস্কৃতিমনা নাগরিক তার বিরুদ্ধে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।

আরএস/কে

  • দেহ ব্যবসা
  • তাপশ
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে: তাপস
ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে: তাপস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।