দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কম কাজ করলেও বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা দর্শক জনপ্রিয়তায় তুঙ্গেই থাকেন। মডেল হিসেবে তিনি বেশ আলোচিত। আলোর দ্যুতি ছড়ানো এই গ্ল্যামার কুইন দিলেন বড় একটি দুঃসংবাদ।
ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শুটিং করতে গিয়ে চোট পেয়ে বলিউড কুইন উর্বশী রাওতেলা এখন প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন। একটি ছবির শুটিং করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে।
নানদামুরি বালাকৃষ্ণার পরিচালনায় তেলুগু ছবি ‘এনবিকে ১০৯’ -এর শুটিং করছিলেন উর্বশী। সেই সময় চোট পেলে গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হায়দরাবাদে ছবির অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত লেগেছে তা এখনও জানা যায়নি।
শুটিং টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা। সম্প্রতি ছবির তৃতীয় ভাগের শুটিংয়ের জন্যই মুম্বাই থেকে হায়দ্রাবাদ গিয়েছেন উর্বশী রাউতেলা। নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। প্রখ্যাত সঙ্গীত সুরকার থামান এস এই ছবির গান তৈরি করছেন।
এই ছবিতে ঊর্বসীর চরিত্রটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই ছবিতে ববি দেওল ছাড়াও দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও সঞ্জয় দত্তকে। উল্লেখ্য, উর্বশী রাউতেলা মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতে নেন। মাত্র ১৫ বছর বয়সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন এবং এর আগে মিস টিন ইন্ডিয়া ২০০৯ খেতাবও জিতেছিলেন। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন।
কে