দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরেন্দ্র মোদির কট্টর সমালোচক ধ্রুব রাঠি। ভারতের প্রধানমন্ত্রী হলেও তাকে ছেড়ে কথা বলেন না। ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেই রাজনীতির ময়দানে ঝড় তুলেছেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
এবার নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে নিজেদের প্রচারণা করছেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতারা। তাদের ভালো কাজের ফিরিস্তি তুলে ধরছেন। তবে এ ক্ষেত্রে একেবারে স্রোতের বিপরীতে ধ্রুব রাঠি। তিনি যেভাবে মোদিকে যুক্তিসঙ্গত আক্রমণ করছেন, তাতে কেঁপে উঠেছে গোটা ভারত।
মোদিকে ভীতু ও মিথ্যাবাদী বলতেও ভয় পান না রাঠি। এমনকি একটি ফ্যাক্ট-চেকিং ভিডিওতে তিনি মোদিকে খোদ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তার এই ভিডিওগুলো ভারতে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বিভিন্ন এলাকায় বড়পর্দায় দেখানো হচ্ছে।
ধ্রুব চান না যে, ভারতে হিন্দুত্ববাদের ঝাণ্ডা ওড়ানো মোদি আবার ক্ষমতায় আসুক। সাধারণ তথ্য অসাধারণভাবে তুলে ধরে মুন্সিয়ানার সাথে নিজের এই অবস্থান পরিষ্কার করছেন তিনি।
ধ্রুব রাঠির জন্ম ভারতের হরিয়ানা রাজ্যের হিন্দু জাট পরিবারে। বর্তমানে জার্মানিতে বসবাস করছেন। সেখানেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি কার্লসরুয়ে প্রযুক্তি ইনস্টিটিউট থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই প্রতিষ্ঠান থেকে নবায়নযোগ্য শক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সাল থেকে ইউটিউবে পথচলা শুরু করেন রাঠি। বর্তমানে তার ২০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। বলা যায়, মোদিকে ঘায়েল করতে এটাই তার অস্ত্র।
আকর্ষণীয় বক্তব্যের কারণে জনপ্রিয় রাঠি। বিষয়বস্তু যাই হোক না কেন, তার ভিডিও দেখতে দেখতে উত্তেজনার তুঙ্গে পৌঁছে যায় দর্শক। তাই ভারতীয়রা বলছেন, বিজেপির বারোটা বাজাতে তিনিই যথেষ্ট।
এস