দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা পরীমণির জীবনটাই যেন একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ফিল্মের রঙিন দুনিয়ায় তার উত্থান, প্রেম-বিয়ে, সংসার-সন্তান অতঃপর বিচ্ছেদ। সবকিছু মিলিয়ে সবসময়ই আলোচনায় এই লাস্যময়ী নায়িকা। এবার কন্যা সন্তান দত্তক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পরীমণি।
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর সংসার আলো করে আসে পুত্রসন্তান পদ্ম। তবে সেই শিশুর এক বছর পূর্ণ না হতেই রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরী। ছেলের বয়স এখনও দুই বছর পূর্ণ হয়নি, এরই মধ্যে কন্যাসন্তানের মা হলেন। মা দিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন নায়িকা নিজেই।
মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে ৭ দিন। পদ্মর পাশে পরীমণির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। না, কন্যা সন্তানের জন্ম দেননি পরীমণি। বরং সবরকম আইনি প্রক্রিয়া মেনেই একটি কন্যা শিশুকে দত্তক নিয়েছেন তিনি।
জানা গেছে, রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন পরীমণি। গণমাধ্যমকে তিনি বলেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।
পরীমণি বলেন, এ এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করেছি।
তিনি আরও বলেন, জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।
পরীমণি এখন ব্যস্ত রয়েছেন টালিউডের সিনেমা ‘ফেলু বক্সী’ নিয়ে। এতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।
ডিপি/