দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের হার্টথ্রব নায়িকা উর্বশী রাউতেলা। প্রথমসারির সিনেমাতে তাকে ততটা দেখা যায় না। তবে মডেলিংয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এবার রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী রাউতেলা। সেখানেই এই বলিউড তারকা দাবি করেছেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর প্রস্তাব। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কিনা, তা নিয়ে ভাবনায় পড়েছেন।
রাজনীতি নিয়ে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনুরাগীদের বলতে দেখা গেছে, ‘রাজনীতিতে পা রাখব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।’
ভিডিওতে উর্বশীর এমন অনুরোধে অনেকেই তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কী নামব না।’
অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন।
রাজনীতির আলোচনা ছাড়াও যদি বলতে হয়, এবার তার হাতে আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কে