দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফের বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল দুরানি। পাত্রী জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সোমি খান। ভারতীয় গণমাধ্যমের খবর, জয়পুরেই তার গলায় মালা দিয়েছেন তিনি। তবে তাদের বিয়ের খবর রটে গেলেও, এখন পর্যন্ত এটা নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, রাখির কুনজর থেকে বাঁচতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আদিল।
গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসারে অশান্তি শুরু হয়।
এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাখি। তার জন্য নয় নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।
রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃতকামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ টাকা ওর অ্যাকাউন্টে। এত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’
নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি। এর আগে আদিল বলেছিলেন, ‘রাখির মতো নারীদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’
আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।