দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আটকে গেল রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম। নির্ধারিত ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না এটি। তথ্যটি নিশ্চিত করেছেন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পরিচালক রিয়াজ আহমেদ।
ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই ফিল্মটির ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের পর অন্তর্জালে আলোচনা ওঠে, এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মাণ করা হয়েছে।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মূলত এই কন্টেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এটার সেন্সর করার প্রয়োজন। এমন একটিও চিঠি দেওয়া হয়েছে এই ওটিটি কর্তাদের। এখন আইস্ক্রিন ‘অমীমাংসিত’কে সেন্সর বোর্ডে জমা দেবে। তারপর মুক্তির তারিখ নির্ধারণ হবে।
গেল ১২ ফেব্রুয়ারি ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের করা হয় ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির। যেখানে একটি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়।
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ‘অমীমাংসিত’ আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছে।
আর