দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েকদিন আগে ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন তিনি নিজেই। সেখানে দেখা যাচ্ছে, আলোচনা করছেন একজন আলেম। এ নায়ক তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন।
ভিডিওর ক্যাপশনে বাপ্পি লিখেছেন, ‘সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ থাকাই খাঁটি মানুষের পরিচয়। আমি একজন মানুষ হিসেবে দেশের সকল ধর্ম ও ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি প্রতিটি মানুষেরই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। অসাম্প্রদায়িক চেতনা নিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল।’
অন্য ধর্মের হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণে নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বাপ্পির প্রশংসা করেছেন। অনেকে আবার তার সমালোচনায় মেতেছেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাপ্পি চৌধুরী। তিনি জানান, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সীগঞ্জ জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলওয়াত শুনেছেন।
বাপ্পি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তাই বলে অন্য ধর্মের প্রতি সম্মান নেই, বিশ্বাস নেই এমন কিন্তু নয়। সকল ধর্মের প্রতিই আমার বিশ্বাস রয়েছে।’
এই নায়ক বলেন, ‘ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের। বিশেষ করে, শিশু-কিশোরদের কোরআন তেলওয়াত। হাজারও শিশু এই কোরআন মুখস্থ করে, তেলাওয়াত করে। যা আমাকে বেশ মুগ্ধ করে।’
বাপ্পি যোগ করেন, ‘ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে, তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করব- এমন কোনো ভাবনা নেই। আমার কাছে মানবধর্ম বড় ধর্ম।’
চলচ্চিত্রে বাপ্পির পথচলা শুরু ২০১২ সালে। প্রায় একযুগের মতো ক্যারিয়ারে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
আর