দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরো ব্যাপারটা নিয়ে তারা ছিলেন একদম চুপ। ভারতীয় গণমাধ্যমকে পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, এই মুহূর্তে তার ম্যাগনাম ওপাসের শুটের কোনো ছবি প্রকাশ পাবে না সামাজিক মাধ্যমে।
কিন্তু এ কী! ফাঁস হয়ে গেল ভিডিও। এই মুহূর্তে টিম ‘দেবী চৌধুরানি’ শুটিং করছেন পুরুলিয়াতে। সেখান থেকেই এক ফটোগ্রাফারের অ্যাকাউন্টে ফাঁস হয়ে গেল ওই ছবির বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন। শ্রাবন্তীর আলতা পরা পায়ের ছবি, পাহাড়ি ঝর্ণার ছবি সবই ধরা পড়ল সেই ভিডিওতে।
কয়েকদিন আগেই কলকাতায় শুট হয়েছে এই ছবির। এটি বাংলা ছবি হলেও প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। শুধু তাই নয় বঙ্কিমচন্দ্রের কাল্ট উপন্যাসকে কেন্দ্র করে তৈরি এই ছবির বাজেটও যে কোনো বাংলা ছবির বাজেটের থেকে বহুগুণ এগিয়ে। প্রযোজকও ভারতের নন। সব মিলিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিতের এটি যে ড্রিম প্রজেক্ট হতে চলেছে, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
এই ছবির জন্য ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো শিখেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ওজনও ঝরিয়েছেন অনেকটাই। তবে দিনের শেষে জনতাই জনার্দন। উপন্যাস নিয়ে ছবি করলে চুলচেরা বিশ্লেষণ হয়েই থাকে। দিনের শেষে দর্শকের কাছে এই ছবি কতটা মনোগ্রাহী হয়ে—ওঠে এখন সেটাই দেখার।
আর