দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় ‘সারেগামাপা’র সুবাদে পরিচিতি পেয়েছেন গৌরব সরকার। চ্যানেলটির নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা মেলে তার।
২০২১ সালের আগস্ট মাসে দীর্ঘদিনের প্রেমিকা স্বাগতা সিনহাকে বিয়ে করেছিলেন গৌরব। মাঝে সেই বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল। এর মাঝেই গায়কের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা।
শ্রেয়সী জানান, গত কয়েকমাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি দুজনের বিয়ের কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
গৌরবের সঙ্গে স্বাগতার ডিভোর্সের কথাও প্রকাশ্যে আনেন তিনি। কিন্তু তার সঙ্গে সদ্য দার্জিলিং থেকে সম্প্রতি ঘুরে আসার পরই বিয়ে থেকে বেঁকে বসেছেন গৌরব, ভেঙেছেন সম্পর্ক। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন শ্রেয়সী। যদিও সেটির স্ক্রিনশট ভাইরাল।
শ্রেয়সীর ইনস্টাগ্রামে এখনও (এই প্রতিবেদন লেখার সময়) জ্বলজ্বল করছে গৌরবের নামে আনা তার বিস্ফোরক অভিযোগ।
শ্রেয়সী লেখেন, ‘বিগত অনেক মাস ধরে অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। আসলে গত পরশু অবধি আমরা সম্পর্কে ছিলাম। ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথাও ছিল। এই বছর সেপ্টেম্বরে আমাদের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। সব ঠিকঠাক ছিল বলেই শুরুতে রাজি না হলেও আমার মা দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও ওর মাকে রাজি করিয়ে নেয়। কিন্তু বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই। আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারব না।’
তিনি আরও লিখেছেন, ‘কাল রাতে ও সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয় আমাকে বিয়ে করতে পারবে না। আমাদের সম্পর্কটা ও আর রাখতে চায় না। এই ট্রিপটা ওর কাছে জাস্ট ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করল।’
অপর এক পোস্টে শ্রেয়সী জানান, অনেকেই তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। আক্ষেপের সুরে শ্রেয়সীর সংযোজন, ‘আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তবে সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো মেয়ের ক্ষতি করতে পারে না।’
শ্রেয়সী পোস্টে বিস্ফোরক দাবি করে লেখেন, ‘ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে। তখন ওর মনে হয়নি ও আমার সঙ্গে থাকতে পারবে না।’
বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত করার জন্য গৌরবের বাবা-মাকে বাড়ি আসার কথা জানালেই নাকি সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন, অভিযোগ শ্রেয়সীর।
আর