দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে নিয়ে প্রতিনিয়ত প্রশ্নের মুখোমুখি হন মৌসুমী হামিদ। তাকে দেখলেই গণমাধ্যমকর্মীরা প্রথম যে প্রশ্নটি করেন সেটি হলো, বিয়ে করছেন কবে? সব ঠিক থাকলে আগামীকাল থেকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে না তাকে। কারণ, আজ শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ে করছেন এ অভিনেত্রী।
এর আগে গত বুধবার (১০ জানুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এই গায়েহলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানান নেটিজেনরা।
মৌসুমীর উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। সেকারণে তিনি সবসময় বলে আসছিলেন, তার সমান লম্বা ছেলে না পাওয়ায় বিয়ে করতে পারছেন না।
এবার কি তবে নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে পেলেন মৌসুমী? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তার মনমানসিকতা আমাকে তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।’
মৌসুমীর হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। তার লেখা গল্পে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।
সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমকে মৌসুমী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে ও মাস্টার্স করেছে। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেমটা হয়েছে জঙ্গলে। আরেকটা বিষয় ওর ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, তা নিজেরাও টের পাইনি।’
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি।
আর