দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিয়ারে নেই উল্লেখযোগ্য সিনেমা। পাননি তেমন জনপ্রিয়তা। তবে নানারকম কাণ্ড ঘটিয়ে কিংবা মন্তব্য করে আলোচনায় থাকেন শিরিন শিলা। বিশেষ করে গেল বছর শুটিং স্পটে এক মানসিক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করে ভাইরাল হন। সেই সুবাদে খানিকটা পরিচিতি পান তিনি।
এবার এ নায়িকা জানালেন, তিনি বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবেন না। এক সাক্ষাৎকারে উপস্থাপিকার প্রশ্নে শিরিন শিলা বলেন, ‘বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের আমি বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে; কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।’
এ সময় নিজের প্রেম নিয়ে শিরিন শিলা বলেন, ‘বড় হওয়ার পর যে প্রেমগুলো করেছি, তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো এখনও আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সে জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।’
শিরিন শিলা ২০২৪ সালের ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ সিনেমার মাধ্যমে বছর শুরু করতে যাচ্ছেন। আর এই সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।
আর