দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সান কিউন। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর হলিউড রিপোর্টারের।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কিউন। তিনি বেরিয়ে যাওয়ার পর ঘর থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান তার স্ত্রী। কিউনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন তিনি। এরপর সিউলের একটি পার্কে রাখা গাড়িতে অভিনেতার মরদেহ পাওয়া যায়।
অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন কিউন। নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিনেতার মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। এছাড়া আরও বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আর