দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগ বাজেটের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ থেকে শর্ত ভঙ্গের অভিযোগে বাদ পড়লেন নায়ক বাপ্পি চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
তিনি বলেন, ‘বাপ্পি চৌধুরীকে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করানো হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করার জন্য তাকে আর রাখা সম্ভব হচ্ছে না।’
এদিকে নায়ক বাপ্পির দাবি, যে চিত্রনাট্য দেখিয়ে চুক্তিবদ্ধ করানো হয়েছে। পরে দেখি সেটার আমূল পরিবর্তন। তাই আমিই ছবিটি থেকে সরে এসেছি।
বলে রাখা ভালো, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়ক বাপ্পি চৌধুরীর। এছাড়া বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক।
মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।
সেই ঘটনা নিয়ে বিগ বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এম