দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত জুন মাসে অনেকটা গোপনেই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। তাদের দাম্পত্য নিয়ে আলোচনার কমতি নেই। নায়িকা সদ্য নিজের ফ্ল্যাট কিনেছেন। আর ওই একই আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন তার স্বামীও।
এদিকে বিয়ের খবর সামনে আসতেই দুজনের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়ে টলিপাড়ায় নানান গুঞ্জন চলছে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে নিজের চিন্তা, উদ্বেগ প্রকাশ করলেন শ্রুতি। সেখানে রচনা ব্যানার্জি তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন। তখনই পুরো বিষয়টি খোলসা করেন শ্রুতি।
শ্রুতি জানালেন, ২০২৫ সালে ছাঁদনাতলা যাওয়ার পরিকল্পনা তার। অভিনেত্রী বলেন, আমি ভাবছি দু’বছর পর সামাজিক বিয়ে সারব। তার পাঁচ বছর পর অর্থাৎ ২০৩০ সালে সন্তান হবে।
এ সময় শ্রুতির পরিকল্পনা শুনে অবাক রচনা। তিনি প্রশ্নই করে বসলেন তুই এত কিছু ভেবে রেখেছিস? তবে তার পরেই চিন্তা প্রকাশ করেছেন অভিনেত্রী। যেহেতু স্বামী ও স্ত্রী মধ্যে বয়সের ফারাক তাই মজা করে নায়িকা বলেন, আমি ভাবছি আমার বরের বয়স তখন কত হবে!
কদিন আগেই শেষ হয়েছে শ্রুতি অভিনীত সিরিয়াল ‘রাঙা বউ’। সিরিয়ালটি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। মাঝে কয়েক বছর ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। আগামীদিনেও কী ছোট পর্দায়ই দেখা যাবে তাকে? নাকি ওয়েব সিরিজ, বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা করছেন? সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
এম