দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদ কাশি ও গলা ব্যথা আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে কথা বলা থেকেও নিজেকে দূরে রেখেছিলেন। এক মাস ধরে নিয়ম মেনে চলছিলেন তিনি।
কিছুটা সুস্থ হতেই গত ১৭ ডিসেম্বর রাতে রাশিদ পলাশের ‘রংবাজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। কুয়াশার মধ্যে সারা রাত ঢাকার আগারগাঁও ও এর আশপাশে শুটিং হয়েছে। এরপর থেকেই কাশি ও গলা ব্যথা ফের বেড়েছে তার। চিকিৎসকের পরামর্শে তাই নতুনভাবে চলছেন।
এদিকে মৌসুমীর হাতে ভালোবাসা দিবস ও ঈদের নাটকের অনেক কাজ। চলচ্চিত্রেও কাজ রয়েছে। শরীর খারাপ করায় তাই শিডিউল নিয়ে চিন্তিত এই সুন্দরী।
এছাড়া সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ সিনেমার কাজ শেষ করেছেন মৌসুমী। বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ শেষের পথে। নতুন বছরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী।
এম