দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড রকস্টার সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান নার্গিস ফাখরি। যদিও পরবর্তীতে তাকে আর সেভাবে সফলতা পেতে দেখা যায়নি। তবে ওই এক সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই সুন্দরী।
বলিউডে খুব একটা নিয়মিত নন নার্গিস। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এবার বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন। একটা সময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই প্রেমের কথা অবশ্য প্রকাশ্যে বলতে শোনা যায়নি। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনও অজানা।
এবার নিয়ম ভেঙে এই সুন্দরী নিজেই জানালেন, প্রেম করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান নার্গিস।
টনি বেগ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় নার্গিসকে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি নার্গিস। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’
নার্গিস ফাখরি এও বলেন, ‘খুবই ভাগ্যবতী আমি। কারণ অনেকে আমাকে পছন্দ করেন। আমি খুবই মিশুক প্রকৃতির মানুষ। যত্নশীল মানুষের সঙ্গ পেতে পছন্দ করি। সম্পর্কে থাকা ব্যক্তির সঙ্গেই এটা করতে হবে এমনটা নয়। আমার সঙ্গে থাকা প্রত্যেকেই আমার সঙ্গ পছন্দ করেন। আমি তাদের সঙ্গে না থাকলে তারা আমাকে অনুভব করেন।’
টনির সঙ্গে সম্পর্ক অফিশিয়ালি রূপ নেবে কিনা? জবাবে নার্গিস ফাখরি বলেন, অফিশিয়াল কী? বিবাহিত ব্যক্তিও তো অফিশিয়াল নন। আপনি যখন বলবেন, আপনি প্রেমে পড়েছেন, তখন সব রসায়নই ভুল পথে যাবে; কোনো কিছুই কাজ করবে না। এটিই ভালোবাসার ‘ভুল’, ভালো ভালোবাসা স্থিতিশীল; এটি আপনাকে স্বাভাবিকভাবে ঘরে নিয়ে যাবে।
এম