দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমের বানে ভাসছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। তবে গোপন রেখেছেন এ সম্পর্কের কথা। বলিউডে কানাঘুষা হলেও তারা চুপ থাকছেন। যেন বিষয়টা এমন, যে যা বলে বলুক; পাত্তা না দিলেই হলো।
এদিকে কফি উইথ করণে অতিথি হয়েছেন আদিত্য রায় কাপুর। অনুষ্ঠানটির প্রমোতে দেখা যায় সঞ্চালক করণ জোহর তার কাছে প্রশ্ন করেন, তুমি কি অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম করছ?
এমন প্রশ্ন শুনে চমকে যান আদিত্য। পরে নিজেকে সামলে নিয়ে উত্তর দেন, ‘আমাকে কোনো গোপন কথা জিজ্ঞেস করবে না। আমি কোনো মিথ্যে কথা বলব না। পরের প্রশ্নে যাওয়া যাক।’
এই উত্তরের মাঝে আদিত্য কৌশলে ‘হ্যাঁ’ সূচক উত্তর দিলেন, যা বুঝতে নেটিজেনদের একটুও অসুবিধা হয়নি।
গত বছর আদিত্য-অনন্যার প্রেমের শুরু হয়েছিল মনীশ মালহোত্রার দীপাবলির পার্টির সময়। তখন তারা একসঙ্গে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। এরপর সময় পেলেই তারা উড়াল দিয়েছেন বিভিন্ন দেশে। সময় কাটিয়েছেন একান্তে। সেসব ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।
আর