দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই জন দুই জগতের তারকা। এক সময় মাঠ দাপিয়ে বেড়াতেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। এখনও অবশ্য মাঠে আছেন, তবে খেলায় নয়, বরং খেলোয়াড়দের পেছনে। আর কিয়ারি আডভানি বলিউডের হার্টথ্রব। দারুণ সব সিনেমা উপহার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
সম্প্রতি কিয়ারা ও বেকহ্যাম একসঙ্গে দেখা গিয়েছিল। না কোনো সিনেমায় নয় বরং গত মাসে সমাপ্ত হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে একসঙ্গে দেখা মিলেছিল তাদের। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওই খেলায় কথা বলতে দেখা যায় এই দুই তারকাকে। খবর জিও টিভি’র।
৪৮ বছর বয়সী ইন্টার মায়ামি এফসি’র মালিক বেকহ্যামের সঙ্গে কিয়ারা ওই কথোপকথনের সময় তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও উপস্থিত ছিলেন। আউটলুক ইন্ডিয়া জানিয়েছিল, ইউনিসেফের হয়েই ওই বিশ্বকাপে এসেছিলেন বেকহ্যাম।
কিছুদিন আগে ‘কফি উইথ কারান’র অষ্টম সিজনে কিয়ারা ও ভিকি কৌশল যৌথভাবে হাজির হয়েছিলেন। তখন কিয়ারার কাছে বেকহ্যামের সঙ্গে আলোচনার সেই বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়।
কিয়ারা বলেন, আমি সেমিফাইনালের (ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩) ছিলাম এবং এসময় আমার পাশেই ডেভিড বেকহ্যাম বসা ছিলেন। তখনই পাশ থেকে কেউ একজন বলল, আমরা যেভাবে খেলছি, তাতে সৌভাগ্য ভারতের সঙ্গে রয়েছে।
কিন্তু ডেভিড বেকহ্যাম আমাকে বলেন, এটা ভাগ্যের বিষয় নয়। বরং কঠোর পরিশ্রমের বিষয়। বিষয়টি আমাকেও স্পর্শ করে। সত্যিই তো, এটা তো কেবল ভাগ্যের বিষয় না। এটা কখনই ভাগ্যের বিষয় নয়। আমাদের ক্ষেত্রে অবশ্যই এটি একটি টিম। এবং অনেকের কঠোর পরিশ্রম। এর পেছনে মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রম রয়েছে। এগুলো না থাকলে, তারকারাজি আপনার পক্ষেও থাকলেও কোনো কাজ হবে না।
প্রসঙ্গত, বিশ্বকাপে রীতিমতো উড়তে থাকা ভারত, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। পুরো আসরের সবগুলো ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনালে উঠেছিল ম্যান ইন ব্লু। কিন্তু ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচে গিয়ে খেই হারিয়ে ফেলেন রোহিত-কোহলিরা। তাই হৃদয় ভাঙে কোটি দর্শকের।
এইউ