দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন আগেই ‘রাজকুমার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। অবশেষে শাকিব খান অভিনীত সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। সিনেমায় অভিনয়ের প্রয়োজনে বাংলা ভাষা শিখছেন কোর্টনি কফি।
কোর্টনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সাদা দেওয়ালে সাঁটানো হাতে লেখা বাংলা বর্ণমালা। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি শিখছি।’ এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলা ভাষার চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। আমি গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। তখন কোর্টনির সঙ্গে দেখা হয়। দেখলাম তার অনেক ডেভেলপ হয়েছে। বাংলা ভাষা শেখার জন্য সে একজন সহকারীর সহযোগিতা নিচ্ছেন। এছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’
তিনি আরও বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে চিত্রনাট্যে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’
শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।
জানা গেছে, কোর্টনি মার্কিন টিভি সিরিয়ালে অভিনয় করেন। অর্ধ শতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্যে অডিশনের মাধ্যমে তাকে চূড়ান্ত করা হয়েছে।
এম