দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বপ্নের পুরুষের সঙ্গে ছবি তুলতে পেরে স্বপ্নপূরণ হলো কৌশানি মুখার্জীর। কিন্তু কে তিনি? যারা এই নায়িকার সামাজিক মাধ্যমে নজর রাখেন তারা হয়ত উত্তরটা জেনে গেছেন।
ব্যক্তিজীবনে বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে আছেন কৌশানি। কয়েক বছর ধরে একসঙ্গে থাকছেন। তবুও কৌশানির স্বপ্নের পুরুষ বনি নন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্দা উঠেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। বলা যায়, পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তাকে ঘিরেই ছিল উন্মাদনা।
সালমানকে কাছে পেয়ে টলিউডের নায়িকারা মৌমাছির মতো ঘিরে ধরেন। ছবি তুলতে লাইন পড়ে যায়। তাদের মধ্যে ছিলেন কৌশানিও।
সালমানের সঙ্গে তোলা স্থিরচিত্রগুলো প্রকাশ করে কৌশানি লিখেছেন, ‘আক্ষরিক অর্থেই আমার স্বপ্ন সত্যি হলো। তুমিই (সালমান খান) বরাবর আমার স্বপ্নের মানুষ। আর কথায় বলে না, কত এলো কত গেল, টাইগার তো টাইগারই সবসময় থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট। আই লাভ ইউ। তুমি সারা দেশের ভাইজান হতে পারো, কিন্তু আমার কাছে ভাই ছাড়া বাকি সব কিছু। সালমান খান যুগ যুগ জিও।’
এরপর রীতিমতো কটাক্ষের বন্যা হয়ে যায় মন্তব্যের ঘরে। বনিকে টেনে এনে শুরু হয় ট্রল। মূলত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষের সঙ্গে বনির নাম জড়ায়। কাজের বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। এর জেরে ইডির নোটিশ পান। সেই টাকা আবার ফিরিয়েও দেন। এটা নিয়ে কথা বলতে গিয়েই বনি নিজেকে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বলেছিলেন। সেকথা এখন কৌশানির ছবির কমেন্ট বক্সে বুমেরাং হয়ে ফিরেছে।
আর