• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বন্ধু দিপুর মৃত্যুতে ভেঙে পড়েছেন শাকিব খান

বিনোদন ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
শাকিব খান। ছবি- ফেসবুক
শাকিব খান। ছবি- ফেসবুক

নিজের আত্মীয়স্বজন মারা গেলে কেউ ভালো থাকে না। স্বাভাবিকভাবে সবাই কিছুদিন ভেঙে পড়ে। এর ব্যতিক্রম হয়নি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের। বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরীর মৃত্যুতে শোকস্তব্ধ ঢালিউড সুপারস্টার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, গত ২ ডিসেম্বর হার্ট অ্যাটাক হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজেদুল হোসেন দিপু চৌধুরীর। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। তার সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল চিত্রনায়ক শাকিব খানের।

প্রিয় বন্ধু দিপুর মৃত্যু কষ্ট দিচ্ছে শাকিব খানকে। যা এ তারকার সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে দিপুর একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে এমনটাই জানান নায়ক।

শাকিব খান লিখেছেন, ‘আমার বন্ধু দিপু... কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব, ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’

‘এইতো, কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কি করতে চাস, সেসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনও আমার কষ্ট হচ্ছে। আমি যেখানেই থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’

ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‘যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই।’

বন্ধুকে নিয়ে সবশেষ এ তারকা লিখেছেন, ‘বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি, সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব তোকে খুব মিস করব দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’

উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ‘দরদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানা যায়।

আরএ

  • শাকিব খান
  • বিনোদন
  • ঢালিউড
এ সম্পর্কিত আরও খবর
আসামে শাকিবকে পেয়ে এক ভক্তের অদ্ভুত কাণ্ড! 
আসামে শাকিবকে পেয়ে এক ভক্তের অদ্ভুত কাণ্ড! 
মাহিকে জুতাপেটার হুমকি, ক্ষমা চাইলেন সৈনিক লীগ নেতা
মাহিকে জুতাপেটার হুমকি, ক্ষমা চাইলেন সৈনিক লীগ নেতা
বছরজুড়ে শোবিজের আলোচিত ৬ ঘটনা
বছরজুড়ে শোবিজের আলোচিত ৬ ঘটনা
ইধিকা পালকে নিয়ে আসাম যাচ্ছেন শাকিব খান 
ইধিকা পালকে নিয়ে আসাম যাচ্ছেন শাকিব খান 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।