দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী বিয়েটা অনেকটা চুপিসারে করেছেন। কাছের বন্ধু-বান্ধব নিয়ে বিয়ে সম্পন্ন করেছেন তারা। ২৭ নভেম্বর বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অনেক আগেই।
শোনা যাচ্ছিল, বিয়ের পর দুজনে ইউরোপে হানিমুনে যাবেন। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করে সেই গুঞ্জন উসকে দিলেন পিয়া। এবার দুজনে মিলে বেরিয়ে পড়েছেন আয়ারল্যান্ডে ভ্রমণে! হ্যাঁ, অন্তত পিয়ার সোশাল মিডিয়া এমনটাই বলছে।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পিয়া। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডাবলিনে এখন বড়দিনের মরশুম’। এই ছবি থেকেই ইঙ্গিত পাওয়া যায় পরম ও পিয়া ইউরোপে ছুটি কাটাচ্ছেন।
বিয়ের পর থেকেই পরম-পিয়াকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। কারণ এই পিয়া অতীতে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন। গুঞ্জন ছিল পরমের কারণেই বিচ্ছেদ হয় এই জুটির।
তাইতো পিয়াকে বিয়ে করায় সোশাল মিডিয়ার ‘বউ চোর’ -এর তকমা পেতে হয় পরমকে। যদিও সেসব সমালোচনার দুজনের কেউই জবাব দেননি।
২০২১ সালে অনুপম ও পিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। একই বছর ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিতরণে পিয়ার সঙ্গী হন পরমব্রত। গুঞ্জন রয়েছে, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে।
এম