দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়েছেন সালমান খান। সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার-থ্রি’ বক্স অফিসে ভালো অবস্থানে আছে। ঝড় তুলতে না পারলেও এতেই খুশি তিনি। তবে এই খুশির মাঝেই সবসময় প্রাণনাশের ভয়ে থাকতে হয় তাকে। যদিও সেজন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ভাইজান। এমনকি চড়ছেন বুলেটপ্রুফ গাড়িতে।
সম্প্রতি ফের সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে। তাতেই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। হুমকিদাতাকে খুঁজে বের করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ফেসবুকের সঙ্গে আমরা যোগাযোগ করে ওই পোস্টের ডিটেইলস জানতে চেয়েছিলাম। জানা গেছে, ইউরোপের কোনো এক দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্টে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা রসিকতা না আদতে খুনের হুমকি? উত্তর জানতে স্থানীয় পুলিশ ও অপরাধ দমন শাখা বিষয়টা খতিয়ে দেখছে। কানাডায় জিপ্পি গরিওয়ালের বাড়ির সামনে যে গোলাগুলি হয়েছে। ওই ঘটনার সঙ্গে এর কোনো যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’
সম্প্রতি জিপ্পি গরিওয়ালের ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। এ ঘটনার দায় লরেন্স বিষ্ণোই স্বীকার করার পরই ফেসবুক পোস্টে সালমানকে উদ্দেশ্য করে এক বার্তা দেওয়া হয়।
সেখানে সাফ লেখা, ‘সালমান একদম ভেবো না যে, দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। এখন তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছা যাও। মৃত্যুর জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।’
গত বছর সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এক উড়ো চিঠির মাধ্যমে এই হুমকি পেয়েছিলেন তিনি। এরপর থানায় অভিযোগ জানিয়েছিল খান পরিবার। ওই ঘটনায় মহাকাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।
আর