দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণ ‘কবির সিং’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বলা হয়, শহীদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা এটি।
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘কবির সিং’ প্রায় ৩৭৯ কোটি রুপি ব্যবসা করেছিল। সিনেমায় শহীদের অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। অথচ সিনেমাটির জন্য পরিচালকের পছন্দের তালিকায় নাম ছিল অন্য নায়কের।
সন্দীপ এক সাক্ষাৎকারে সেকথাই সামনে আনলেন। তিনি জানান, তার সুপারহিট তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণের জন্য রণবীর সিংকে নায়ক হিসেবে চেয়েছিলেন।
পরিচালকের ভাষ্য, ‘মুম্বাইয়ের অনেক প্রযোজকের কাছ থেকে ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক বানানোর জন্য ফোন পাচ্ছিলাম। আমার প্রধান চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন রণবীর সিং। তাকে যখন সিনেমার গল্প শোনাই না করে দেন।
‘কবির সিং’র প্রস্তাব ফিরিয়েছিলেন কেন? জবাবে সন্দীপ বলেন, ‘তখন রণবীর আমাকে বলেছিলেন, ছবিটা নাকি তার রুচির তুলনায় বেশিই ধূসর।’ এরপর নাকি শহীদের কাছে সিনেমার প্রস্তাব পাঠান পরিচালক।
যদিও তখন বক্স অফিস ব্যবসার নিরিখে তারকা হিসেবে শহীদের ওপর কতটা ভরসা করা যায়, তা নিয়ে সন্দিহান ছিলেন পরিচালক। তবে অভিনেতা হিসেবে শহীদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না তার।
তবে সিনেমাটি মুক্তির পর ‘কবির সিং’র তারকা হয়ে উঠেছিলেন শহীদই। এবার রণবীর কাপুরের সঙ্গে হাত মিলিয়ে ‘অ্যানিম্যাল’ বানিয়েছেন সন্দীপ। আগামী ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
এম